দল
আমরা জানি 'বাগ্ যন্ত্রের স্বল্পতম প্রয়াসের দ্বারা কোনো শব্দের যে অংশটুকু উচ্চারিত হয়ে থাকে তাকে আমরা দল বা অক্ষর বলে থাকি' । এক্ষেত্রে স্বল্পতম প্রয়াস বলতে আমরা ঝোঁক বুঝি , অর্থাৎ একটি শব্দ উচ্চারণ করার ক্ষেত্রে যতবার ঝোঁকের প্রয়োজন হয় , তাতে ততগুলি দল বা অক্ষর থাকে । আবার কোনো কোনো শব্দ একেবারেই উচ্চারিত হয় অর্থাৎ তাতে একটি ঝোঁক বা একটিই দল থাকে । তাই বলা যেতে পারে এক বা একাধিক দল নিয়ে শব্দ গড়ে ওঠে । শব্দ যেমন একদল বিশিষ্ট হয় তেমনিই বহুদল বিশিষ্টও হয়ে থাকে । দল দুটি ভাগে বিভক্ত - স্বরান্ত বা মুক্ত দল ও ব্যঞ্জনান্ত বা রুদ্ধদল ।
১। ঝোঁক বলতে কী ঝোঝা যায় ?
উঃ। বাগ্ যন্ত্রের স্বল্পতম প্রয়াসে কোনো শব্দের যেটুকু অংশ উচ্চারিত হয় তাকে দল বা অক্ষর বলা হয়। এই স্বল্পতম প্রয়াসকে আমরা বলি ঝোঁক । অর্থাৎ একটি শব্দ উচ্চারণ করার সময় যতবার ঝোঁকের প্রয়োজন, তাতে তত গুলি দল বা অক্ষর থাকে ।
২। শব্দ কয় প্রকার দল নিয়ে গড়ে ওঠে ?
উঃ। একাধিক দল নিয়ে শব্দ গড়ে ওঠে । শব্দ একদল অথবা বহুদল বিশিষ্ট হয়ে থাকে । যেমন মাছ, ( একটি দল বিশিষ্ট ), ছন্দ ( দুটি দল বিশিষ্ট ) । ভারতবর্ষ ( বহুদল বিশিষ্ট ) ।
৩। দল কয় ভাগে বিভক্ত ও কী কী ?
উঃ। দল দুটি ভাগে বিভক্ত । ১. স্বরান্ত বা মুক্তদল , ২. ব্যঞ্জনান্ত বা রুদ্ধ দল ।
৪। স্বরান্ত বা মুক্তদল কাকে বলে ? উদাহরণসহ লেখো ।
উঃ। যে দলের শেষে স্বরধ্বনি থাকে বা যে দলে একটিমাত্র স্বরধ্বনি, তাকে স্বরান্ত বা মুক্তদল বলা হয় । শেষে স্বরধ্বনি থাকায় এদের উচ্চারণ প্রলম্বিত হয়ে থাকে । যেমনঃ আসে = আ - সে । দুটি দলই মুক্তদল ।
৫। ব্যঞ্জনান্ত বা রুদ্ধদল কাকে বলে ? উদাহরণ সহ লেখো ।
উঃ। যে দলের শেষে ব্যঞ্জনধ্বনি থাকে তাকে ব্যঞ্জনান্ত বা রুদ্ধদল বলা হয় । যেমনঃ ভুল, মাছ, বল ইত্যাদি ।
৬। রুদ্ধদলের পরে আর কোনো ধ্বনি যোগ করা যায় কি ?
উঃ। না । রুদ্ধদলের পরে আর কোনো ধ্বনি যোগ করলে দুটি দল হয়ে যায় । তাই রুদ্ধদলের পরে আর কোন ধ্বনি যোগ করা যায় না ।
যেমনঃ গ্রামবাসী = গ্রাম্ + বা + সী । মনটা = মন্ + টা ।
অনুশীলনীর প্রশ্ন ও উত্তর
১। ঠিক বিকল্পটি বেছে নিয়ে বাক্যটি আবার লেখো ঃ
১.১ ব্যাকরণে দল শব্দটির অর্থ - (ক) অক্ষর (খ) পাপড়ি (গ) জনতা (ঘ) বর্ণ সমষ্টি ।
উঃ। (ক) অক্ষর।
১.২ আমি অষ্টম শ্রেণীতে পড়ি । বাক্যটিতে মোট দল সংখ্যা হলো - (ক) ৩টি (খ) ৭টি (গ) ৯ টি (ঘ) ১০টি ।
উঃ। (গ) ৯টি ।
১.৩ 'উচ্চারণ' শব্দটির দল বিশেষণ করলে হবে - (ক) উ-চ্চারণ (খ) উচ্-চা-রণ (গ) উদ্-চারণ (ঘ) উচ্চা-রণ ।
উঃ। (খ) উচ্-চা-রণ ।
২। নির্দেশ অনুযায়ী নিচের প্রশ্নগুলির উত্তর দাও ঃ
২.১ 'দল' কাকে বলে ?
উঃ। বাগ্ যন্ত্রের স্বল্পতম প্রয়াস দ্বারা কোনো শব্দের যেটুকু অংশ উচ্চারিত হয়, তাকে 'দল' বলে ।
২.২ দলের শ্রেণীবিভাগগুলি নির্দেশ করো ।
উঃ। দল দুই প্রকারের হয়ে থাকে । (১) স্বরান্ত বা মুক্ত দল (২) ব্যঞ্জনান্ত বা রুদ্ধ দল ।
২.৩ তিন রুদ্ধদল বিশিষ্ট একটি শব্দের দল বিশ্লেষণ করো ।
উঃ। স্বর্ণ পিঞ্জর = স্বর-ণ-পিন্-জর
২.৪ তিনটি দল রয়েছে এমন একটি শব্দ লেখো
উঃ। তিনটি দল বিশিষ্ট একটি শব্দ হলো কলকাতা । কল্-কা-তা ।
২.৫ মুক্ত দল বলতে কী বোঝো ?
উঃ। যে দলের শেষে স্বরধ্বনি থাকে বা যে দলে একটিই স্বরধ্বনি, তাকে স্বরান্ত বা মুক্তদল বলে ।
২.৬ রুদ্ধ দল -এর এমন নাম হওয়ার কারণ কী ?
উঃ। রুদ্ধদল এর পরে কোন ধ্বনি যুক্ত করা যায় না । তাহলেই দুটো দল হয়ে যায় । তাই দলের শেষে ব্যঞ্জনান্ত শব্দ বসে এবং রুদ্ধ হয়ে যায়। তাই একে রুদ্ধদল বলা হয় ।
২.৭ হলন্ত শব্দ কাকে বলে ?
উঃ। যে শব্দের উচ্চারণ ব্যঞ্জনধ্বনির দ্বারা সমাপ্ত হয় এবং শেষে হসন্ত থাকে তাকে হলন্ত বা ব্যঞ্জনান্ত শব্দ বলে । যেমনঃ দেব্, তপন্ ইত্যাদি ।
২.৮ মুক্তস্বর কী ?
উঃ। যে স্বর গুলি পুরোপুরি উচ্চারিত হয় এবং নিজের উপর নির্ভরশীল সেগুলি মুক্তস্বর । যেমনঃ অ, আ, ই, উ, এ, ও ।
২.৯ রুদ্ধস্বর বলতে কী বোঝ ?
উঃ। মুক্তস্বর ও খণ্ডস্বর জুড়ে বা যুক্ত হয়ে রুদ্ধস্বর হয় ।যেমনঃ অই = ( 'অ' মুক্তস্বর+ 'ই' খন্ডস্বর )
২.১০ মুক্ত দলকে স্বরান্ত অক্ষর বলা হয় কেন ?
উঃ। মুক্ত দলের শেষে স্বরধ্বনি থাকে এবং এদের উচ্চারণ প্রলম্বিত হয় । তাই মুক্ত দল কে স্বরান্ত অক্ষর বলা হয়।
৩। নিচের শব্দ গুলির শেষ দলগুলির মধ্যে কোনটি রুদ্ধ দল, কোনটি মুক্ত দল তা লেখো ঃ
উঃ।
- ব্যাকরণ = ব্যা-ক-রণ্ (রুদ্ধ দল)
- জলছবি = জল-ছ-বি (মুক্ত দল)
- বাসযাত্রী = বাস-যা-ত্রী (মুক্ত দল)
- তাৎপর্য = তাৎ-পর-য (মুক্ত দল)
- পাকারাস্তা = পা-কা-রাস্-তা (মুক্ত দল)
- অকালবোধন = অ-কাল-বো-ধন (রুদ্ধ দল)
- সমাধান = স-মা-ধান (রুদ্ধ দল)
- নবেন্দু = ন-বেন-দু (মুক্ত দল)
- টেনিদা = টে= নি-দা (মুক্ত দল)
- কবিতা = কা= বি-তা (মুক্ত দল)
৪। নীচের শব্দ গুলির 'দল' বিশ্লেষণ করে কোন শব্দে কটি 'দল' আছে নির্দেশ করো ঃ
ধানদুর্বা, শ্যামলিমা, কণ্ঠস্বর, নৌকাডুবি, পাঁচফোড়ন, শীর্ষেন্দু, বাঁধা, শেষ, আকাশ পাতাল, আকস্মিক, বাতাস , অরণ্য ।
উঃ।
- ধানদুর্বা = ধান-দুর-বা ( তিনটি দলঃ ধান - রুদ্ধ দল, দূর - রূদ্ধ দল , বা - মুক্ত দল )
- শ্যামলিমা = শ্যাম-লি-মা ( তিনটি দলঃ শ্যাম - রুদ্ধদল , লি - মুক্ত দল , মা - মুক্ত দল )
- কন্ঠস্বর = কন-ঠ-স্বর ( তিনটি দলঃ কন্ - রুদ্ধদল, ঠ - মুক্ত দল, স্বর - রুদ্ধদল )
- নৌকাডুবি = নৌ-কা-ডু-বি ( চারটি দলঃ চারটিই মুক্ত দল )
- পাঁচফোড়ন = পাঁচ-ফো-ড়ন ( তিনটি দলঃ পাঁচ - রুদ্ধদল, ফো - মুক্ত দল, ড়ন - রুদ্ধদল )
- শীর্ষেন্দু = শীর-ষেন-দু ( তিনটি দলঃ শীর - রুদ্ধদল, ষেন - রুদ্ধ দল, দু - মুক্ত দল )
- বাঁধা = বাঁ-ধা ( দুটি দলঃ দুটিই মুক্ত দল )
- শেষ = শেষ (একটি রূদ্ধ দল)
- আকাশ পাতাল = আ-কাশ-পা-তাল ( চারটি দলঃ আ,পা - মুক্ত দল; কাশ,তাল - রুদ্ধদল )
- আকস্মিক = আ-কস্-মিক ( তিনটি দলঃ আ - মুক্ত দল, কস, মিক - রুদ্ধদল )
- বাতাস = বা-তাস ( দুটি দলঃ বা - মুক্ত দল, তাস - রূদ্ধ দল )
- অরণ্য = অ-রণ-ণ ( তিনটি দলঃ অ- মুক্তদল, রণ্য - রূদ্ধ দল, ণ - মুক্ত দল )
FAQ Questions
দল কাকে বলে class 8
বাগ্ যন্ত্রের স্বল্পতম প্রয়াসে কোনো শব্দের যেটুকু অংশ উচ্চারিত হয় তাকে দল বা অক্ষর বলা হয়।
মুক্ত দল ও রুদ্ধ দল কাকে বলে
যে দলের শেষে স্বরধ্বনি থাকে বা যে দলে একটিমাত্র স্বরধ্বনি, তাকে স্বরান্ত বা মুক্তদল বলা হয় ।যে দলের শেষে ব্যঞ্জনধ্বনি থাকে তাকে ব্যঞ্জনান্ত বা রুদ্ধদল বলা হয় । যেমনঃ ভুল, মাছ, বল ইত্যাদি ।
অক্ষর বা দল কাকে বলে এর বৈশিষ্ট্য লেখ
বাগ্ যন্ত্রের স্বল্পতম প্রয়াসের দ্বারা কোনো শব্দের যে অংশটুকু উচ্চারিত হয়ে থাকে তাকে আমরা দল বা অক্ষর বলে থাকি ।
রুদ্ধ দল কাকে বলে উদাহরণ দাও
যে দলের শেষে ব্যঞ্জনধ্বনি থাকে তাকে ব্যঞ্জনান্ত বা রুদ্ধদল বলা হয় । যেমনঃ ভুল, মাছ, বল ইত্যাদি ।
মুক্ত দল কাকে বলে উদাহরণ দাও
যে দলের শেষে স্বরধ্বনি থাকে বা যে দলে একটিমাত্র স্বরধ্বনি, তাকে স্বরান্ত বা মুক্তদল বলা হয় । শেষে স্বরধ্বনি থাকায় এদের উচ্চারণ প্রলম্বিত হয়ে থাকে । যেমনঃ আসে = আ - সে । দুটি দলই মুক্তদল ।
দলের প্রকারভেদগুলো কী কী?
দল দুটি ভাগে বিভক্ত । ১. স্বরান্ত বা মুক্তদল , ২. ব্যঞ্জনান্ত বা রুদ্ধ দল ।
