কারক ও বিভক্তি কাকে বলে? সংজ্ঞা, প্রকারভেদ ও উদাহরণ | ক্লাস ৮ সংস্কৃত

কারক ও বিভক্তি 

কারক ও বিভক্তি কাকে বলে? সংজ্ঞা, প্রকারভেদ ও উদাহরণ | ক্লাস ৮ সংস্কৃত


প্রঃ। কারক কাকে বলে ?

উঃ। ' ক্রিয়াম্বয়ী কারকম ' অর্থাৎ ক্রিয়ার সঙ্গে যার যোগ থাকে তাকে কারক বলে ।

প্রশ্ন। কারক কয় প্রকার ও কী কী ?

উঃ। কারক ছয় প্রকার, যথা - কর্তৃ কারক, কর্ম কারক, করণ কারক, সম্প্রদান কারক, অপাদান কারক ও অধিকরণ কারক ।
সম্বন্ধ পদ ও সম্বোধন পদের সঙ্গে ক্রিয়ার সম্বন্ধ থাকে না বলে এরা কারক নয় ।

প্রশ্নঃ। একটি উদাহরণ দাও যাহাতে সকল প্রকার কারকের ব্যবহার আছে ।

উঃ। রামঃ হস্তেন দরিদ্রায় ভান্ডারৎ গৃহে বস্ত্রং দদাতি।

প্রঃ। কর্তৃ কারক  কাকে বলে? উদাহরণ দাও ।

উঃ। ' ক্রিয়া সম্পাদক কর্তা ' - অর্থাৎ যিনি কর্ম সম্পাদন করেন তাহাকে কর্তা বলে । কর্তৃ কারকে প্রথম বিভক্তি হয় । যথা - ছাত্রঃ পঠতি ।

প্রঃ। কর্ম কারক কাকে বলে ?

উঃ। ' কর্তুরী প্সিততমং কর্ম ' - অর্থাৎ কর্তা ক্রিয়ার দ্বারা যাহাকে সর্বাধিক পাইতে ইচ্ছা করে তাহা 'কর্ম কারক' । যথা - বালকঃ পুস্তকম্ পঠতি ।

প্রঃ। করণ কারক কাকে বলে ?

উঃ। ' সাধকতমম করণম্ ' । অর্থাৎ কার্য সম্পন্ন করার যে প্রধান সহায় তাকে করণ কারক বলে । যথা - চক্ষুসা পশ্যতি ।

প্রঃ। সম্প্রদান কারক কাকে বলে ?

উঃ। ' কর্মনা সমভিপ্রৈতি স সম্প্রদানম ' অর্থাৎ যাহার উদ্দেশ্যে কোন বস্তু দান হয় তাকে সম্প্রদান কারক বলে । যথা - বিপ্রায় গাং দদাতি ।

প্রঃ। অপাদান কারক কাকে বলে ?

উঃ। ' ধ্রুবম পায়ে হ পাদানম্ ' - অর্থাৎ যাহা হইতে কোন কিছুর বিচ্যুতি বোঝায় তাকে উপাদান কারক বলে । যথা - বৃক্ষাৎ ফলম্ পততি ।

প্রঃ। অধিকরণ কারক কাকে বলে ?

উঃ। ' আধারোহধিকরণম্ ' - ক্রিয়ার যারা আধার, অর্থাৎ যেখানে ক্রিয়াটি অনুষ্ঠিত হয় তাহাই অধিকরণ কারক যথা - মুনি বনে বসতি 

প্রঃ। সম্বন্ধ পদ কী ?

উঃ। যে পদের ক্রিয়া পদের সঙ্গে কোন সম্পর্ক থাকে না কিন্তু অন্য একটি পদের সহিত সম্পর্ক থাকে তাকে সম্বন্ধ পদ বলে । যথা - মম পিতা 

প্রঃ। সম্বোধন পদ কাকে বলে ?

উঃ। কাউকে ডাকার জন্য যে পদ ব্যবহার করা হয় তাকে সম্বোধন পদ বলে । যথা - হে রাম ।

প্রঃ। ক্রিয়া বিশেষণ ও ব্যাপ্তার্থে দ্বিতীয় বিভক্তির প্রয়োগ দেখাও ।

উঃ। 
  1. ক্রিয়া বিশেষণ - সঃ মৃদু হসতি ।
  2. ব্যাপ্তার্থে - ক্রোশং গিরিঃ স্থিতঃ ।

প্রঃ। অপবর্গে , স্থার্থে, উপলক্ষণে তৃতীয়া বিভক্তির প্রয়োগ দেখাও।

উঃ। 
  1. অপবর্গে - বর্ষেণ ব্যাকরণম্ অধীতবান।
  2. স্থার্থে - রামেন সহ সীতা বনম্ গচ্ছতি ।
  3. উপলক্ষণে - উপবীতেন ব্রাহ্মণঃ ।

প্রঃ। তাদর্থে,  উৎপাতে, হিতার্থে চতুর্থী বিভক্তির প্রয়োগ দেখাও ।

উঃ। 
  1. তাদর্থে - জ্ঞানায় অধ্যয়নম্
  2. উৎপাতে - কপিলা বিদ্যুৎ বাতায় ভবেৎ ।
  3. হিতার্থে - ছাত্রায় হিতম্ ।

প্রঃ। ভয়ার্থে, ল্যাবলোপে, প্রভৃতিযোগে পঞ্চমী বিভক্তির প্রয়োগ দেখাও ।

উঃ। 
  1. ভয়ার্থে - বিপদঃ এয়েস্ব ।
  2. ল্যাবলোপে - আসনাৎ অবলোকায়তি ।
  3. প্রভৃতিযোগে - বাল্যাৎ প্রভৃতি স মে বন্ধু ।

প্রঃ। অবচ্ছেদ , নিমিত্তার্থে, অনাদরে সপ্তমী বিভক্তির প্রয়োগ দেখাও ।

উঃ। 
  1. অবচ্ছেদে - কেশেষু গৃহীতঃ ।
  2. নিমিত্তার্থে - বাধঃ চর্মনি দ্বীপিনং পন্থি ।
  3. অনাদরে - রুদতঃ শিশোঃ মাতা জগাম।

Riju Mondal — পাঠনেক্সা (Pathnexa)-এর লেখক ও কনটেন্ট ক্রিয়েটর। সহজ ভাষায় শিক্ষামূলক ও তথ্যভিত্তিক বিষয় পাঠকদের কাছে তুলে ধরাই আমার লক্ষ্য।

Related Posts