মৌলিক সংখ্যা কাকে বলে ?
গণিতের একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো মৌলিক সংখ্যা । আমরা ইস্কুলের পরীক্ষায়, বিশেষ করে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের গণিতের পরীক্ষায় মৌলিক সংখ্যার বিভিন্ন প্রশ্ন দেখে থাকি । কিন্তু আমরা অনেকেই জানতে চায়, মৌলিক সংখ্যা কাকে বলে, কীভাবে মৌলিক সংখ্যা চেনা যায়, ১ থেকে ১০০ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা ।
আজকের এই পোস্টে আমার খুব সহজ সরল ভাষায় মৌলিক সংখ্যার সংজ্ঞা, উদাহরণ, বৈশিষ্ট্য, ১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যার তালিকা, মৌলিক সংখ্যা ও যৌগিক সংখ্যা র পার্থক্য বিষয়ে জানবো ।
মৌলিক সংখ্যা কাকে বলে ?
উঃ। যে সকল সংখ্যা কে ১ এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না সেই সংখ্যা কে মৌলিক সংখ্যা বলা হয় ।
উদাহরণঃ ২,৩,৫,৭,১১,১৩,১৭,১৯ ইত্যাদি।
মৌলিক সংখ্যা কে ইংরেজি ভাষায় Prime Number বলা হয় ।
মৌলিক সংখ্যার উদাহরণ ঃ
উঃ। মৌলিক সংখ্যা কে বোঝার জন্য কয়েকটি উদাহরণ ভালো করে দেখা যাক ঃ
সংখ্যা ২ = ২ সংখ্যাটির গুণনীয়ক হলো - ১ এবং ২ । ( ২ কে ১ এবং ২ অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না ) । তাই ২ হলো একটি মৌলিক সংখ্যা ।
সংখ্যা ৩ = ৩ সংখ্যাটির গুণনীয়ক হলো - ১ এবং ৩ । তাই ৩ হলো একটি মৌলিক সংখ্যা ।
সংখ্যা ৫ = ৫ সংখ্যাটির গুণনীয়ক হলো - ১ এবং ৫ । তাই ৫ হলো মৌলিক সংখ্যা ।
মৌলিক সংখ্যা চেনার উপায়
উঃ। কোনো সংখ্যা মৌলিক সংখ্যা কিনা বোঝার জন্য কয়েকটি নিয়ম মনে রাখতে হবে
- সংখ্যাটিকে অবশ্যই ১ এর চেয়ে বড়ো হতে হবে।
- সংখ্যাটির গুণনীয়ক শুধুমাত্র ২ টি হবে ।
- সংখ্যাটিকে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা গেলে সংখ্যাটি মৌলিক সংখ্যা নয়।
১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যার তালিকা
উঃ। ১ থেকে ১০০ পর্যন্ত মোট ২৫ টি মৌলিক সংখ্যা রয়েছে ।
নিচে সংখ্যা গুলির সম্পূর্ন তালিকা দেওয়া হলো -
২,৩,৫,৭,৯,১১,১৩,১৭,১৯,২৩,২৯,৩১,৩৭,৩৯,৪১,৪৩,৪৭,৫৩,৫৯,৬১,৬৭,৭১,৭৩,৭৯,৮৩,৮৯,৯৭
মৌলিক সংখ্যার বৈশিষ্ট্য
উঃ। মৌলিক সংখ্যার কয়েকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো ঃ-
- প্রতিটি মৌলিক সংখ্যা ১ এর চেয়ে বড়ো ।
- প্রতিটি মৌলিক সংখ্যায় দুটি পৃথক গুণনীয়ক থাকে ।
- ২ হলো সবচেয়ে ছোটো মৌলিক সংখ্যা।
- ২ হলো একমাত্র জোড় মৌলিক সংখ্যা ।
১ কেন মৌলিক সংখ্যা নয় ?
উঃ। ১ সংখ্যা কে মৌলিক সংখ্যা হিসেবে ধরা হয় না কারণ, মৌলিক সংখ্যার জন্য দুটি পৃথক গুণনীয়ক সংখ্যা থাকতে হবে কিন্তু ১ সংখ্যার গুণনীয়ক হলো - ১ ।তাই ১ মৌলিক সংখ্যা নয় এবং যৌগিক সংখ্যাও নয় ।
মৌলিক সংখ্যা ও যৌগিক সংখ্যার পার্থক্য
উঃ।
১. গুণনীয়ক = মৌলিক সংখ্যার মধ্যে দুটি পৃথক গুণনীয়ক সংখ্যা থাকে কিন্তু যৌগিক সংখ্যার দুটির বেশি পৃথক গুণনীয়ক সংখ্যা থাকে ।
২. উদাহরণ = মৌলিক সংখ্যার উদাহরণ - ২,৩,৫,৭, ইত্যাদি । এবং যৌগিক সংখ্যার উদাহরণ - ৪,৬,৮,৯ ইত্যাদি।
৩. ক্ষুদ্রতম সংখ্যা = মৌলিক সংখ্যার ক্ষুদ্রতম সংখ্যা হলো ২ এবং যৌগিক সংখ্যার ক্ষুদ্রতম সংখ্যা হলো = ৪
