সন্ধি
প্রঃ। সন্ধি কাকে বলে ?
উঃ। বর্ণে বর্ণে মিলন কেই সন্ধি বলে ।
প্রঃ। সন্ধি কয় প্রকার ও কী কী ?
উঃ। সন্ধি প্রধানত তিন প্রকার । যথা - স্বরসন্ধি ( স্বরবর্ণ + স্বরবর্ণ ) ব্যঞ্জন সন্ধি ( ব্যঞ্জনবর্ণ + ব্যঞ্জনবর্ণ ) ( ব্যঞ্জনবর্ণ + স্বরবর্ণ ) বিসর্গ সন্ধি ( বিসর্গ + স্বরবর্ণ ) বা ( বিসর্গ + ব্যঞ্জনবর্ণ )
প্রঃ। স্বরসন্ধি কাকে বলে ? উদাহরণ দাও ।
উঃ। স্বর বর্ণের সঙ্গে স্বরবর্ণের মিলনকেই স্বরসন্ধি বলে । উদাহরণ = হিম+ অচলঃ = হিমাচলঃ । দেব + আদেশঃ = দেবাদেশঃ ।
প্রঃ। কয়েকটি স্বরসন্ধির উদাহরণ দাও ।
উঃ।
- হিম্ + অচলঃ = হিমাচলঃ ( অ + অ = আ )
- গিরি + ইন্দ্রঃ = গিরীন্দ্রঃ ( ই + ই = ঈ )
- গুরু + উপদেশঃ = গুরুপদেশঃ ( উ + উ = ঊ )
- দেব + ইন্দ্রঃ = দেবেন্দ্রঃ ( অ + ই = এ )
- নব + উঢ়া = নবোঢ়া ( অ + ঊ = ও )
- মহা + উৎসব = মহোৎসবঃ ( আ + ঋ = অর্ )
- রাজা + ঋষি = রাজর্ষিঃ ( আ + ঋ = অর্ )
- অদ্য + এবঃ = অদৈব্যঃ ( অ + এ = ঐ )
- সদ্য + এব = সদৈব ( আ + এ = ঐ )
- মহা + ওষধিঃ = মহৌষধিঃ ( আ + ও = ও )
প্রঃ। ব্যঞ্জন সন্ধি কাকে বলে ? উদাহরণ দাও ।
উঃ। ব্যঞ্জনবর্ণের সঙ্গে স্বর বর্ণের বা ব্যঞ্জনবর্ণের সঙ্গে ব্যঞ্জনবর্ণের মিলন কে ব্যঞ্জন সন্ধি বলে ।
উদাহরণঃ ধিক্ + অন্তঃ = দিগন্তঃ ( ব্যঞ্জনবর্ণ + স্বরবর্ণ ) । তদ্ + ছবিঃ = তচ্ছবিঃ ( ব্যঞ্জনবর্ণ + ব্যঞ্জনবর্ণ )
প্রঃ। কয়েকটি ব্যঞ্জন সন্ধির উদাহরণ দাও ।
উঃ।
- সৎ + চরিতম্ = সচ্চরিতম্ ( ত + চ + চ্চ )
- উৎ + হার = উদ্ধার ( ত্ + হ্ = দ্ধ )
- তদ্ + টীকা = তট্টীকা ( দ্ + ট = ট্ট )
- ষষ্ + থঃ = ষষ্ঠঃ ( ষ + থ্ = ষ্ঠ )
- বিপদ + চয়ঃ = বিপচ্চয়ঃ ( দ্ + চ = চ্চ )
- তদ্ + ছবিঃ = তচ্ছবিঃ ( দ্ + ছ = চ্ছ )
- মহৎ + ঝঞ্ঝা = মহজ্ঝঞ্ঝা ( ত্ + ঝ = জ্ঝ )
- ধাবন + আগতঃ = ধাবনাগতঃ
- বৃক্ষ + ছায়া = বৃক্ষচ্ছায়া
- দিক্ + নাগঃ = দিঙ্ নাগঃ
- মহান্ + আগ্ৰহঃ = মহানাগ্ৰহঃ
- দিক্ + অন্তঃ = দিগন্তঃ
- ণিচ্ + অন্তঃ = ণিজন্তঃ
- বিদ্যান + লভতে = বিদ্যাংলভতে
- বাক্ + দানম্ = বাগদানম্
প্রঃ। বিসর্গ সন্ধি কাকে বলে ?
উঃ। বিসর্গের সহিত ব্যঞ্জনবর্ণ বা স্বর বর্ণের মিলনকে বিসর্গ সন্ধি বলে ।
উদাহরণঃ কবিঃ + অয়ম = কবিরয়ম ( ঃ + স্বরবর্ণ ) । নিঃ + চয়ঃ = নিশ্চয়ঃ ( ঃ + ব্যঞ্জনবর্ণ ) ।
প্রঃ। কয়েকটি বিসর্গ সন্ধির উদাহরণ দাও ।
উঃ।
- শিরঃ + চ্ছেদ = শিরচ্ছেদঃ
- সঃ + অগচ্ছুৎ = সোহগচ্ছুৎ
- পুনঃ + অপি = পুনরপি
- বহিঃ + কার = বহিষ্কার
- পুরঃ + কার = পুরষ্কার
- ধনুঃ + টঙ্কারঃ = ধনুষ্টঙ্কারঃ
- দেবঃ + ঋষিঃ = দেবঋষিঃ
- চক্ষুঃ + রোগঃ = চক্ষুরোগঃ
- মনঃ + কাম = মনস্কাম
- গো + পদম্ = গোষ্পদম্
প্রঃ। নিপাতনে সিদ্ধ সন্ধি কাকে বলে ? উদাহরণ দাও ?
উঃ। সন্ধির নিয়ম অনুসারে যে সকল পদ নিষ্পন্ন হয় না, সেইসব পদকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলে । যেমন = গো + অক্ষঃ = গবাক্ষঃ । আ + চর্যঃ = আশ্চর্যঃ ( ঃ + স্বরবর্ণ ) ।
প্রঃ। কয়েকটি নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ দাও ।
উঃ।
- কুল + অটা = কুলটা
- সম + অর্থঃ = সমর্থঃ
- স্ব + ঈরঃ = স্বৈরঃ
- অক্ষ + ঊহিণী = অক্ষৌহিণী ( অ + ঊ = ও সূত্রের ব্যতিক্রম )
- প্র + ঊঢ় = প্রৌঢ়
- গো + ইন্দ্রঃ = গবেন্দ্র
- বন + পতিঃ = বনস্পতিঃ
- মনস্ + ঈষা = মনীষা
- পতৎ + অঞ্চলি = পতঞ্জলি
- সীমন্ + অন্তঃ = সীমান্তঃ
প্রঃ। কোন্ কোন্ স্থানে সন্ধি হয় না ?
উঃ। দ্বি বচনে ঈ-কার, বা এ-কারের সহিত পরবর্তী স্বরবর্ণের সন্ধি হয় না। যেমন - মুনী + ইমৌ = মুনী ইমৌ । সাধু + এতৌ = সাধু এতৌ ।
অদস্ শব্দে ঈ-কারান্ত শব্দ অমী এবং উ-কারান্ত শব্দ অমু পদের সহিত পরবর্তী স্বরবর্ণের সন্ধি হয় না । যেমন - অমী + অশ্বাঃ = অমী অশ্বাঃ । অমু + অর্ভকৌ = অমু অর্ভকৌ ।
FAQ Questions
সন্ধি কাকে বলে উদাহরণ দাও?
বর্ণে বর্ণে মিলন কেই সন্ধি বলে ।উদাহরণ = হিম+ অচলঃ = হিমাচলঃ । দেব + আদেশঃ = দেবাদেশঃ ।
স্বরসন্ধি কাকে বলে, কত প্রকার ও কি কি?
স্বর বর্ণের সঙ্গে স্বরবর্ণের মিলনকেই স্বরসন্ধি বলে । উদাহরণ = হিম+ অচলঃ = হিমাচলঃ । দেব + আদেশঃ = দেবাদেশঃ ।
ব্যঞ্জন সন্ধি কাকে বলে এবং কিছু উদাহরণ দাও?
ব্যঞ্জনবর্ণের সঙ্গে স্বর বর্ণের বা ব্যঞ্জনবর্ণের সঙ্গে ব্যঞ্জনবর্ণের মিলন কে ব্যঞ্জন সন্ধি বলে । উদাহরণঃ ধিক্ + অন্তঃ = দিগন্তঃ ( ব্যঞ্জনবর্ণ + স্বরবর্ণ ) । তদ্ + ছবিঃ = তচ্ছবিঃ ( ব্যঞ্জনবর্ণ + ব্যঞ্জনবর্ণ )
নিপাতনে সিদ্ধ সন্ধি কী?
সন্ধির নিয়ম অনুসারে যে সকল পদ নিষ্পন্ন হয় না, সেইসব পদকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলে । যেমন = গো + অক্ষঃ = গবাক্ষঃ । আ + চর্যঃ = আশ্চর্যঃ ( ঃ + স্বরবর্ণ ) ।
বিসর্গ সন্ধি কী?
বিসর্গের সহিত ব্যঞ্জনবর্ণ বা স্বর বর্ণের মিলনকে বিসর্গ সন্ধি বলে । উদাহরণঃ কবিঃ + অয়ম = কবিরয়ম ( ঃ + স্বরবর্ণ ) । নিঃ + চয়ঃ = নিশ্চয়ঃ ( ঃ + ব্যঞ্জনবর্ণ ) ।
