বিপরীত শব্দের তালিকা ১০০+ | বাংলা বিপরীত শব্দ

বিপরীত শব্দের তালিকা

বাংলা ব্যাকরণে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো বিপরীত শব্দ । বাংলা ভাষায় কথা বলতে, লিখতে এবং পরীক্ষায় ভালো ফলাফল পেতে বিপরীত শব্দের জ্ঞান থাকা দরকার । বিশেষ করে ইস্কুলের ছাত্র ছাত্রীদের পরীক্ষায় বিপরীত শব্দ থেকে অনেক প্রশ্ন এসে থাকে ।

বিপরীত শব্দের তালিকা ১০০+ | বাংলা বিপরীত শব্দ


এই পোস্টে আমি ১০০ টির বেশি বিপরীত শব্দের তালিকা প্রকাশ করেছি । এগুলো পড়ে খুব সহজেই তুমি বাংলা ব্যাকরণ শিখতে পারবে এবং পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবে ।

বিপরীত শব্দ কাকে বলে ?

উঃ। যেসমস্ত শব্দ পরস্পরের বিপরীত অর্থ প্রকাশ করে , তাদের বিপরীত শব্দ বলে ।

বিপরীত শব্দের লিস্ট ঃ

  1. ঝগড়া = ভাব
  2. ভেসে = ডুবে 
  3. সামান্য = অসামান্য 
  4. মরণ = জীবন 
  5. বুজে = খুলে
  6. আঁধার = আলো
  7. জ্বালিয়ে = নিভিয়ে 
  8. মধুর = তিক্ত
  9. অপূর্ব = ভয়াবহ, বীভৎস 
  10. মস্ত = ক্ষুদ্র 
  11. অনুসরণ = অগ্ৰগমন, প্রতিগমন
  12. বিরত = রত
  13. উপস্থিত = অনুপস্থিত 
  14. অনাদর = আদর
  15. আশ্রয় = নিরাশ্রয় 
  16. উপবিষ্ট = দন্ডায়মান 
  17. তেজস্বী = নিস্তেজ, তেজহীন
  18. প্রস্থান = আগমন 
  19. পরিত্যাগ = পরিগ্ৰহণ
  20. প্রবৃত্ত = নিবৃত্ত 
  21. বহিগর্ত = অন্তর্গত
  22. আগ্ৰহ = অনাগ্ৰহ
  23. সফল = বিফল
  24. আলো = অন্ধকার 
  25. দাও = নাও
  26. তব = মম
  27. বেদনা = আনন্দ 
  28. ডুবে = ভেসে 
  29. চেতনা = চেতনাহীন 
  30. বাধা = মুক্ত, বাধাহীন 
  31. প্রাণ = নিষ্প্রাণ 
  32. স্নিগ্ধ = উত্তপ্ত 
  33. উজ্জ্বল = অনুজ্জ্বল 
  34. নির্বাক = সবাক
  35. অলস = নিরলস, কর্মঠ 
  36. বক্র = সরল
  37. নির্জন = জনবহুল 
  38. সারল্য = কাঠিন্য 
  39. নির্ভিক = ভয়ার্ত
  40. সম্পূর্ণ = অসম্পূর্ণ 
  41. পরাজিত = বিজিত
  42. স্মরণ = বিস্মরণ
  43. অখাদ্য = সুখাদ্য
  44. বেরসিক = রসিক
  45. গুরুপাক = লঘুপাক
  46. কঠিন = সহজ 
  47. আসল = নকল
  48. জয় = পরাজয় 
  49. খ্যাতি = অখ্যাতি
  50. পদ্য = গদ্য
  51. প্রস্তুত = অপ্রস্তুত 
  52. অস্হির = স্থির 
  53. নিখুঁত = খুঁত 
  54. উৎসাহ = নিরুৎসাহ 
  55. উন্নতি = অবনতি 
  56. উপযুক্ত = অনুপযুক্ত
  57. পরে = খোলে
  58. দিতে = নিতে
  59. যাবে = আসবে 
  60. দাঁড়িয়ে = বসে
  61. বসবে = উঠবে 
  62. নেমে = উঠে 
  63. নিজের = অপরের
  64. একাকী = অনেকে
  65. অলস = পরিশ্রমী 
  66. উপযোগী = অনুপযোগী 
  67. সম্মান = অসম্মান 
  68. কৃত্রিম = অকৃত্রিম 
  69. সাক্ষাৎ = অসাক্ষাৎ
  70. উদ্বিগ্ন = নিরুদ্বিগ্ন 
  71. নির্দিষ্ট = অনির্দিষ্ট
  72. নির্ধারিত = অনির্ধারিত
  73. প্রসন্ন = অপ্রসন্ন
  74. জটিল = সরল
  75. বিলম্ব = সত্বর
  76. পরবর্তী = অগ্ৰবর্তী
  77. জ্বলে = নিভে
  78. সোনালী = রুপোলি 
  79. বন্য = শহুরে
  80. শুকনো = ভিজে 
  81. মৌন = মুখর
  82. গৌণ = মুখ্য
  83. অংশ = পূর্ণ
  84. মধ্যম = উত্তম
  85. সরকারি = বেসরকারি 
  86. সমীহ = তাচ্ছিল্য
  87. স্বস্তি = অস্বস্তি
  88. কর্কশ = মোলায়েম
  89. অভ্যস্ত = অনভ্যস্ত
  90. পবিত্র = অপবিত্র
  91. নিদ্রা = অনিদ্রা
  92. স্বাভাবিক = অস্বাভাবিক
  93. জুড়ে = ছেড়ে 
  94. চতুর = বোঝো
  95. কাছাকাছি = দূরে দূরে 
  96. নির্জন = জনবহুল 
  97. ইচ্ছে = অনিচ্ছে
  98. তাচ্ছিল্য = সম্ভ্রম
  99. প্রকান্ড = ক্ষুদ্র 
  100. প্রস্থান = প্রবেশ 
  101. উত্তপ্ত = শীতল
  102. প্রবৃত্তি = নিবৃত্তি
  103. স্মরণ = বিস্মরণ
  104. নিঃশব্দে = সশব্দে
  105. স্বীকার = অস্বীকার 
  106. প্রত্যাখ্যান = গ্ৰহন
  107. আবশ্যক = অনাবশ্যক
  108. অস্বচ্ছ = স্বচ্ছ 
  109. বিকৃতি = অবিকৃত 
  110. নিরুদ্যম = উদ্যম

উপসংহার 

বিপরীত শব্দ বাংলা ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ অংশ । এই পোস্টে ১০০ টির বেশি বিপরীত শব্দের তালিকা দেওয়া হয়েছে যেগুলো পড়লে নিজের জ্ঞানের ভান্ডার বাড়াতে পারবে এবং পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবে ।

বাংলা ব্যাকরণ ও শিক্ষা মূলক পোস্ট পড়তে pathnexa.in ওয়েবসাইট এ ভিসিট করুন ।

Riju Mondal — পাঠনেক্সা (Pathnexa)-এর লেখক ও কনটেন্ট ক্রিয়েটর। সহজ ভাষায় শিক্ষামূলক ও তথ্যভিত্তিক বিষয় পাঠকদের কাছে তুলে ধরাই আমার লক্ষ্য।

Related Posts