অষ্টম শ্রেণির পরিবেশ ও বিজ্ঞান: আলো অধ্যায়ের প্রশ্ন-উত্তর | Class 8 Light Chapter Question Answer

আলো

অষ্টম শ্রেণির পরিবেশ ও বিজ্ঞান: আলো অধ্যায়ের প্রশ্ন-উত্তর | Class 8 Light Chapter Question Answer


অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর ঃ

প্রঃ। প্রতিবিম্ব সৃষ্টির পিছনে কী কী কারণ রয়েছে ?

উঃ। প্রতিবিম্ব সৃষ্টির পিছনে মূল দুটি কারণ রয়েছে - (i) প্রতিফলন ও (ii) প্রতিসরণ ।

প্রঃ। প্রতিফলনের সূত্রটি বিকৃত করো।

উঃ। প্রতিফলনের সূত্রঃ 

  1. আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে প্রতিফলনের উপর অঙ্কিত অভিলম্ব একই সমতলে অবস্থিত হবে ।
  2. আপতন কোণ সর্বদা প্রতিফলন কোণের সমান হয় ।

প্রঃ। প্রতিফলন কয় প্রকার ও কী কী ?

উঃ। প্রতিফলনের প্রকৃতি অনুযায়ী আলোর প্রতিফলন দু ধরনের হয় ।‌ যথা - (a) নিয়মিত প্রতিফলন, (b) বিক্ষিপ্ত প্রতিফলন ।

প্রঃ। পূর্ণ প্রতিফলনের কোন অংশ প্রতিফলকের কাজ করে ?

উঃ। বিভেদপূর্ণ প্রতিফলকের কাজ করে ।

প্রঃ। প্রতিবিম্বের সংজ্ঞা দাও ।

উঃ। যদি কোন বিন্দু উৎস থেকে অপসারী আলোক রশ্মি গুচ্ছ প্রতিফলিত বা প্রতিসৃত হওয়ার পর গতিপথ পরিবর্তন করে অন্য কোন বিন্দুতে মিলিত হয় বা অন্য কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, তবে দ্বিতীয় বিন্দুটিকে প্রথম বিন্দুর প্রতিবিম্ব বলা হয় ।

প্রঃ। প্রতিসরাঙ্কের ভিত্তিতে আলোকীয় মাধ্যম কয় প্রকার ও কী কী ?

উঃ। প্রতিসরাঙ্কের ভিত্তিতে আলোকীয় মাধ্যম দুই প্রকার । যেমন - ঘন মাধ্যম ও লঘু মাধ্যম ।

প্রঃ। প্রতিবিম্ব কয় প্রকার ও কী কী ?

উঃ। প্রতিবিম্ব দুই প্রকার । যথা - 

  1. সদ্ বিম্ব
  2. অসদ্ বিম্ব

প্রঃ। আলোর কোন ধর্মের জন্য সূর্যাস্তের কিছু পরেও সূর্যকে দেখা যায় ?

উঃ। বায়ুমণ্ডলীয় প্রতিসরণের ধর্মের জন্য ।

প্রঃ। আলোর ঈষৎ স্বচ্ছ মাধ্যম কী ?

উঃ। ঘষা কাচ ।

প্রঃ। সদ্ বিম্ব কাকে বলে ?

উঃ। কোনো বিন্দু উৎস থেকে আগত অপসারী আলোকরশ্মি গুচ্ছ প্রতিফলিত বা প্রতিসৃত হয়ে যদি অন্য কোন বিন্দুতে মিলিত হয়, তবে ওই বিন্দুটিকে প্রথম বিন্দুটির সদ্ বিম্ব বলে ।

প্রঃ। অসদ্ বিম্ব কাকে বলে ?

উঃ। কোন বিন্দু থেকে আশা আলোক রশ্মি গুচ্ছ প্রতিফলিত বা প্রতিসৃত হয়ে যদি অন্য কোন বিন্দু থেকে আসছে বলে মনে হয় তবে ওই বিন্দুটিকে  প্রথম বিন্দুটির অসদ্ বিম্ব বলে। 

প্রঃ। প্রতিসরাঙ্ক কাকে বলে ?

উঃ। প্রতিসরাঙ্ক হল কোন আলোকীয় মাধ্যমের উপাদানের একটি ধর্ম যার মানের ওপর ওই মাধ্যমে প্রবেশ করা প্রতিসৃত আলোকরশ্মীর গতির অভিমুখ এবং ওই মাধ্যমে আলোর বেগের মান নির্ভর করে ।

প্রঃ। পরম প্রতিসরাঙ্ক কাকে বলে ?

উঃ। আলোকরশ্মি শূন্যস্থান থেকে যখন অন্য মাধ্যমে প্রতিসৃত হয় তখন ওই মাধ্যমের প্রতিসরাঙ্ককে মাধ্যমটির পরম প্রতিসরাঙ্ক বলে ।

সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর ঃ

প্রঃ। প্রতিফলনের সংজ্ঞা দাও ।

উঃ। কোনো সমসত্ত্ব স্বচ্ছ মাধ্যমের মধ্য দিয়ে যেতে যেতে আলোকরশ্মি যখন ওই মাধ্যম এবং অপর একটি মাধ্যমের বিভেদ তলে আপতিত হয়, তখন আপতিত আলোর কিছু অংশ বিভেদতল থেকে অভিমুখ পরিবর্তন করে আবার প্রথম মাধ্যমে ফিরে আসে এই ঘটনাকে আলোর প্রতিফলন বলে ।

প্রঃ। প্রতিসরণের সংজ্ঞা দাও ।

উঃ। কোনো সমসত্ত্ব স্বচ্ছ মাধ্যমের মধ্য দিয়ে যেতে যেতে আলোক রশ্মি যখন ওই মাধ্যম এবং ভিন্ন আলোকীয় ঘনত্বের অপর একটি  সমসত্ত্ব ও স্বচ্ছ মাধ্যমের বিভেদতলে তির্যকভাবে আপতিত হয়, তখন দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করার সময় ওই রশ্মির গতির অভিমুখ হঠাৎ পরিবর্তিত হয় । মাধ্যম পরিবর্তনে আলোক রশ্মির গতির অভিমুখের এই পরিবর্তনকে আলোর প্রতিসরণ বলে ।

প্রঃ।‌ প্রতিসরণের সূত্র গুলি লেখো ।

উঃ। আলো সব সময় দুটি সূত্র মেনে এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রতিসৃত হয় । সূত্র দুটি হল -

  1. আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি এবং আপাতন বিন্দুতে প্রতিসারক তলের উপর অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে ।
  2. দুটি নির্দিষ্ট মাধ্যম এবং একটি নির্দিষ্ট বর্ণের আলোর ক্ষেত্রে আপাতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত ধ্রুবক হয় ।

প্রঃ। সংকট কোণ কাকে বলে ?

উঃ। ঘনতর মাধ্যম থেকে লঘুতর মাধ্যমে আলোক রশ্মি প্রতিসৃত হবার সময়, ঘনতর মাধ্যমে যে আপতন কোণের জন্য প্রতিসরণ কোণ 90° হয় অর্থাৎ প্রতিসৃত রশ্মি দুই মাধ্যমের বিভেদতল স্পর্শ করে যায়, ঘনতর মাধ্যমে সেই আপাতন কোণটিকে ওই মাধ্যম দুটির সংকট কোণ বলে ।

সংকট কোণের শর্ত ঃ (a) আলোক রশ্মিকে অবশ্যই ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমের দিকে যেতে হবে এবং দুই মাধ্যমের বিভেদ তলে আপতিত হতে হবে। (b) লঘু মাধ্যমে প্রতিসরণ কোণের মান 90°  হতে হবে ।

প্রঃ। অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কাকে বলে ?

উঃ। ঘনতর মাধ্যম থেকে লঘুতর মাধ্যমে আলোক রশ্মি প্রতিসৃত হওয়ার সময় যদি ঘনতর মাধ্যমে আপাতন কোণ ওই দুটি মাধ্যমের সংকট কোণের চেয়ে বড়ো হয়, তাহলে রশ্মিটি লঘুতর মাধ্যমে প্রতিসৃত না হয়ে মাধ্যম দুটির বিভেদ তলে সম্পূর্ণভাবে প্রতিফলিত হয়ে আবার ঘনতর মাধ্যমেই ফিরে আসে ।‌ এই ঘটনাকে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন বলে ।

প্রঃ। অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের শর্তগুলি লেখো ।

উঃ। 

  1. আলোক রশ্মি ঘনতর মাধ্যম থেকে লঘুতর মাধ্যমে যাওয়ার চেষ্টা করবে । 
  2. ঘনতর মাধ্যমে আপতন কোণটিকে মাধ্যম দুটির সংকট কোণের চেয়ে বেশি হতে হবে ।

প্রঃ। পার্শ্বীয় পরিবর্তন কাকে বলে ?

উঃ। কোনো বস্তুর সমতল দর্পণে গঠিত প্রতিবিম্ব টির বস্তুর সাপেক্ষে পাশাপাশি উল্টে যাওয়ার ঘটনাকে পার্শ্বীয় পরিবর্তন বলে ।  সমতল দর্পণে গঠিত প্রতিবিম্বের পার্শ্বীয় পরিবর্তন হয়, কিন্তু বস্তু সাপেক্ষে উপর নিচ পরিবর্তিত হয় না অর্থাৎ প্রতিবিম্ব উল্টে যায় না । প্রতিবিম্বের আকার এবং বস্তুর আকার সব সময় একই থাকে ।

Riju Mondal — পাঠনেক্সা (Pathnexa)-এর লেখক ও কনটেন্ট ক্রিয়েটর। সহজ ভাষায় শিক্ষামূলক ও তথ্যভিত্তিক বিষয় পাঠকদের কাছে তুলে ধরাই আমার লক্ষ্য।

Related Posts